শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গির “তা’মিরুল মিল্লাতে” বৃষ্টির প্রার্থনায় নামাজ

প্রতিবেদকের নাম / ১৫৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন
টঙ্গির "তা'মিরুল মিল্লাতে" বৃষ্টির প্রার্থনায় নামাজ
টঙ্গির "তা'মিরুল মিল্লাতে" বৃষ্টির প্রার্থনায় নামাজ

২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১০টার দিকে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ক্যাম্পাস মাঠে এ ইস্তিসকার নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই মাঠে জড়ো হতে থাকে মুসল্লিরা।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আল আযহারী।
নামাজ শেষে ইমাম ড. মোয়াজ্জেম হোসেন আল আযহারী বলেন, “অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এ দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি”।

“বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি” নামাজ আদায় করা মুসল্লিরা এ কথা বলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
23 April 2024

টঙ্গির "তা'মিরুল মিল্লাতে" বৃষ্টির প্রার্থনায় নামাজ

www.channelour.com
23 April 2024

টঙ্গির "তা'মিরুল মিল্লাতে" বৃষ্টির প্রার্থনায় নামাজ

www.channelour.com