শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

করোনার নেগেটিভ সনদ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৪ সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদক / ৪৩৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫১ অপরাহ্ন

বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গত বুধবার রাতে র‌্যাব রাজধানী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা কাজী বেলাল হোসেনসহ ১৪ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবরে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আটক ব্যক্তিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১২০টি সিমকার্ড, সিম সচল করার একটি ফিংগার প্রিন্ট মেশিন, একটি ট্যাব, ৩২টি মুঠোফোন, একটি পাসপোর্ট, নোটবুক এবং চক্রের সদস্যদের বেতনের হিসাব বিবরণী এবং সাত লাখ টাকা টাকা জব্দ করেছে র‌্যাব।
খন্দকার আল মঈন বলেন, করোনাকালে সরকার নির্ধারিত হাসপাতালে নির্দিষ্ট ফি জমা দিয়ে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করানোর আদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে বিদেশগামী যাত্রীরা সরকার নির্ধারিত হাসপাতালে নির্দিষ্ট ফি দিয়ে করোনা পরীক্ষা করছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশগামী ব্যক্তিদের টার্গেট করে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে জানিয়ে নেগেটিভ সনদ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। কিছু ভুক্তভোগী প্রতারক চক্রকে টাকা দেওয়ার পরও করোনার ফল পজিটিভ আসায় তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
25 February 2022

করোনার নেগেটিভ সনদ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৪ সদস্য আটক।

www.channelour.com
25 February 2022

করোনার নেগেটিভ সনদ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৪ সদস্য আটক।

www.channelour.com