শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউরোপীয় পার্লামেন্টের ‘আপত্তি’ আদিলুরের ২ বছরের কারাদণ্ড

মুক্ত কণ্ঠ ডেস্ক / ১৬৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷

এ মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রিজন ভ্যানে তোলার সময় আদিলুর বলেন, “আমি ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাবো।

এ রায়ের আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই বিষয়ে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ঢালাও কোনো মন্তব্য করার সুযোগ নেই৷ পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো৷” কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, “মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই৷ গুম বন্ধ হয়নি৷ বিরুদ্ধ মতকে দমন করা হচ্ছে।

“সরকার ‘অধিকার’-এর নিবন্ধন আগেই বাতিল করেছে। গত বছরের জুন মাসে অধিকার-এর এনজিও ব্যুরোর নিবন্ধন বাতিল করা হয়। আর বৃহস্পতিবার ২০১৩ সালের ৪ মে শাপলা চত্তরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানে নিহতের সংখ্যা প্রকাশ নিয়ে দায়ের করা মামলায় আদিলুর ও এলানের দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি দুইজনকেই ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন৷ রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

আদিলুর ও এলানের বিরুদ্ধে ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির তখনকার এসআই আশরাফুল ইসলাম। তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর ও এলানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আদিলুর ও এলান শাপলা চত্বরে ৬১ জনের মৃত্যুর বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইন-শৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান, যা আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুন্ন করে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় আদিলুর বলেন, “আমি ন্যায় বিচার পাইনি৷ এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাবো।

তার আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া বলেন, “এই আদালত থেকে ন্যায় বিচার পাননি আদিলুর ও এলান৷ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে৷” অন্যদিকে রাষ্ট্রপক্ষের আাইনজীবী নজরুল ইসলাম বলেছেন, “আসামিদের সাজা বাড়ানোর জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। ওই দুইজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারায় দণ্ড দিয়েছেন আদালত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
14 September 2023

ইউরোপীয় পার্লামেন্টের ‘আপত্তি’ আদিলুরের ২ বছরের কারাদণ্ড

www.channelour.com
14 September 2023

ইউরোপীয় পার্লামেন্টের ‘আপত্তি’ আদিলুরের ২ বছরের কারাদণ্ড

www.channelour.com