শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

কারাবন্দী ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ বাবা আটক!

হাসান মাহমুদঃ গাজীপুর প্রতিনিধি / ২৫৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৮ অপরাহ্ন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হত্যা মামলার আসামি হিসেবে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ এক বাবা আটক হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে দায়িত্বরত কারারক্ষীরা তাকে আটক করেন।

আটক মো. গোলাম আক্তার (৫৪) কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কেঁচি উদ্ধার করেন। পরে বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ গোলাম আক্তারকে আটক করে থানা নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আটককৃত ব্যক্তির সঙ্গে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তিনি নিজেই গাঁজা সেবন করেন বলে জানিয়েছেন। ছেলে কারাগারে, স্ত্রীর মৃত্যুর পর তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
13 September 2022

কারাবন্দী ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ বাবা আটক!

www.channelour.com
13 September 2022

কারাবন্দী ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজাসহ বাবা আটক!

www.channelour.com