শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ১ চিকিৎসক কারাগারে

হাসান মাহমুদঃ গাজীপুর প্রতিনিধি / ২৫৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ অপরাহ্ন

টঙ্গীর হোসেন মার্কেটের আল-কারীম ইসলামী হাসপাতাল থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের টঙ্গীতে রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুল হাসান নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এসব নিশ্চিত করেছেন।

ওই হাসপাতালে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

মেয়েটি জানান, মামাতো ভাইকে নিয়ে রিপোর্ট দেখাতে তিনি রাতেই হাসিবুলের কাছে যান। সে সময় ওই চিকিৎসক তার সহযোগী ও মেয়েটির ভাইকে কক্ষের বাইরে যেতে বলে দরজা আটকে দেন।

অভিযোগকারী তরুণীর স্বজনরা জানান, মেয়েটি দুই বছর ধরে হৃদরোগ ভুগছেন। শনিবার বিকেলে তিনি পূর্বপরিচিত চিকিৎসক মো. সবুজকে দেখাতে আল-কারীম হাসপাতালে যান। তাকে বেশ কিছু টেস্ট দেয়া হয়। সেগুলোর রিপোর্ট নিয়ে দেখাতে বলা হয় মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ হাসিবুলকে।

মেয়েটির অভিযোগ, চেকআপের কথা বলে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেন, যা তার কাছে আপত্তিকর মনে হয়েছে। চিকিৎসক তাকে এ সময় ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন। তিনি চিৎকার করলে মামাতো ভাই ও আশপাশের লোকজন গিয়ে হাসিবুলকে আটকে রেখে পুলিশে খবর দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে হাসিবুলকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
11 September 2022

রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ১ চিকিৎসক কারাগারে

www.channelour.com
11 September 2022

রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ১ চিকিৎসক কারাগারে

www.channelour.com