শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বকশীগঞ্জে বাবা গ্রেপ্তার

ওমর ফারুক / ২৫১ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৯:০১ পূর্বাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে পিতা কর্তৃক নিজ মেয়ে (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত বাবা রানা মৃধাকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওই ধর্ষকের বিচার দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া গ্রামের সাক্কু মিয়ার ছেলে রানা মৃধা তার স্ত্রীকে কৌশলে বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। ৩ আগস্ট রাতে রানা মৃধা নিজ ঘরে তার হাফিজিয়া মাদ্রাসা পড়ূয়া শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে।

এঘটনা জানাজানি হলে রানা মৃধার স্ত্রী বকশীগঞ্জ থানা পুলিশের দারস্থ হলে শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রানাকে জামালপুর সদরের রাণীগঞ্জ যৌন পল্লী থেকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, রানা মৃধাকে গ্রেপ্তার পর শরিবার দুপুরে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
06 August 2022

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বকশীগঞ্জে বাবা গ্রেপ্তার

www.channelour.com
06 August 2022

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বকশীগঞ্জে বাবা গ্রেপ্তার

www.channelour.com