শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মাদক মামলায় কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে আটক মা

গাজীপুর প্রতিনিধিঃ / ৩০৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ১৪ মে, ২০২২, ১২:১৫ অপরাহ্ন

কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাওয়ার সময় রানী বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা।

শনিবার (১৪ মে) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক রানী যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। তার মেয়ে মাদক মামলায় নারী কারাগারে বন্দি আছেন।

কারা সূত্রে জানা যায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন রানী বেগম। এ সময় ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম দেহ তল্লাশিকালে রানীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা পান। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, আটক রানী বেগম মাদক মামলায় নারী কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দ ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি।

ওসি আরও বলেন, আটক রানী বেগমও দুই মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

সূত্রঃ লিংক

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
14 May 2022

মাদক মামলায় কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে আটক মা

www.channelour.com
14 May 2022

মাদক মামলায় কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে আটক মা

www.channelour.com