শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

গাজীপুরে খোলা সয়াবিন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে

হাসান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি / ৩৩৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৯:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে সয়াবিন তেলের দাম নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে। নগরির জয়দেবপুর বাজার ও নগরীর চান্দনা চৌরাস্তা বাজারে বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।

বুধবার (৩ মার্চ) দুপুরে নগরের জয়দেবপুর, টঙ্গী বাজারে বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেল অনেক বিক্রেতা ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বিকেলে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দোকানে তেলের মজুত কমে গেছে। চান্দনা চৌরাস্তা বাজারে হাফিজুর নামের এক ব্যবসায়ী জানান, সব তেল বিক্রি হয়ে গেছে আপাতত তেল নেই।

ক্রেতা জাকির হোসেন বলেন, ‘সকালে যে তেল দেখে গেছি বিকেলে সব তেল বিক্রি হয়ে যাওয়ার কথা না।’ অপর এক ক্রেতা মন্টু জানান, বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
ক্রেতা রিফাত হোসাইন অভিযোগ করে বলেন কোন রকম মনিটরিং ছাড়া এই ভাবে বাজার সঙ্কট তৈরী করে রেখেছে সিন্ডিকেট, সরকার সিন্ডিকেটের কাছে অসহায়।

তবে অনেক বিক্রেতা বেশি দামের আশায় সয়াবিন তেল মজুত করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বাজারে খুচরা ও পাইকারি বিক্রিতে অনেক তফাৎ দেখে ক্রেতারা তেল কিনতে হিমশিম খাচ্ছেন।
তেলের চড়া দাম দেখে অনেকে তেল না কিনে বাজার থেকে ফেরত যাচ্ছে।

এ ব্যাপারে গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
03 March 2022

গাজীপুরে খোলা সয়াবিন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে

www.channelour.com
03 March 2022

গাজীপুরে খোলা সয়াবিন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে

www.channelour.com