বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

হযরত প্রফেসর হামিদুর রহমান এর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক প্রকাশ

প্রতিবেদকের নাম / ১৯৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:২১ অপরাহ্ন

যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের) এর সাবেক প্রথিতযশা অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক রাহবার, হযরত প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন হযরত হাফেজ্জীর অন্যতম খলিফা, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আল্লামা সুলাইমান নোমানী হাফিঃ।

আজ বৃহঃবার গণমাধ্যমে আল্লামা সুলাইমান নোমানীর প্রেস সচিব,মুহাম্মদ ইব্রাহিম খলিল নোমানী সাক্ষরিত এক শোক বার্তায় তিনি বলেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার পীর ভাই, মরহুম হামিদুর রহমান রহ. ছিলেন বিরল প্রকৃতির মানুষ।

আমার মুর্শিদ হাফেজ্জী হুজুর রহ. এর সংস্পর্শে নিজেকে তার গুনে আলোকিত করেছেন।

বুয়েটের শিক্ষকতায় যেমন তিনি হাজারো জাগতিক শিক্ষায় শিক্ষিতদের এক অবিসংবাদিত মুরব্বী, তেমন মাদ্রাসা পড়ুয়া হাজারো আলেমের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার। যাকে প্রথম দেখায় যে কেউ মনের মনিকোঠায় জায়গা দিতে প্রস্তুত।

তিনি আরো বলেন, দেশের আপামর আলেম সমাজ তার থেকে আধ্যাত্মিক ফায়দাতো হাসিল করতই, এমনকি তার থেকে জাগতিক ক্ষেত্রেও অনেক উপকার পাওয়া যেত৷ আমি নিজেই আমার অনেক দুনিয়াবী সমস্যায় তার সরনাপন্ন হয়ে পরামর্শ নিয়েছি। আমি উনার পরিবার, ছাত্র, মুরিদান ও খলিফাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুন,আমিন।

বার্তা প্রেরক: মুহাম্মদ ইব্রাহিম খলিল নোমানী প্রেস সচিব আল্লামা সুলাইমান নোমানী হাফিঃ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
02 November 2023

হযরত প্রফেসর হামিদুর রহমান এর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক প্রকাশ

www.channelour.com
02 November 2023

হযরত প্রফেসর হামিদুর রহমান এর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক প্রকাশ

www.channelour.com