বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বেগম জিয়াকে নিয়ে বিবৃতি দিলো জামায়াত

প্রতিবেদকের নাম / ১৯৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
ভারপ্রাপ্ত আমিরে জামায়াত
অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত আমিরে জামায়াত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমিরে জামায়াত জানান, দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

তিনি আরও জানান, যে কোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এমতাবস্থায় তাঁর উন্নত চিকিৎসা গ্রহণ করা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমিরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
03 October 2023

বেগম জিয়াকে নিয়ে বিবৃতি দিলো জামায়াত

www.channelour.com
03 October 2023

বেগম জিয়াকে নিয়ে বিবৃতি দিলো জামায়াত

www.channelour.com