বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সিনওয়ারকে হত্যা করতে ১০ হাজার সৈন্য পাঠাবে ইসরাইল

প্রতিবেদকের নাম / ১৪৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১:০০ অপরাহ্ন

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, গাজা সিটি দখল এবং উপত্যাকার নেতৃত্বকে ‍‍`ধ্বংস‍‍` করতে ইসরাইল ১০ হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে।

ইসরাইল গাজা সিটি দখল করতে এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে উপত্যকাটিতে ১০ হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে।

এত বলা হয়, এই অভিযানটি ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের পর বৃহত্তম হবে। এত ইসরাইলি ডিফেন্স ফোর্স গাজার অংশবিশেষ দখল করার চেষ্টা করবে। অন্তত সাময়িক সময়ের জন্য হলেও তারা এলাকাটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

তবে হামাসও এর জন্য প্রস্তুত বলে জানিয়েছে। হামাসের এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, তাদের যোদ্ধারা ইসরাইলি সৈন্যদের জন্য ফাঁদ পেতে থাকবে। ইসরাইলি সৈন্যরা এগিয়ে এলে যে অবস্থার মুখে পড়বে, তাতে তারা বিস্মিত হয়ে যাবে।

অবশ্য ইসরাইলি কর্মকর্তারা মনে করেন, এই মোকাবেলা সহজ হবে। সৈন্যরা খুব সহজেই সন্দেহভাজনদের গুলি করতে সক্ষম হবে।

আইডিএফের মুখপাত্র লে. কর্নেল রিচার্ড হেচট বলেন, সৈন্যরা বিশেষ করে হামাস নেতা ইয়াহিা সিনওয়ার দিকে নজর রাখবে।

তিনি বলেন, ‍‍`এই লোকটি আমাদের দৃষ্টির মধ্যে রয়েছে। সে হাঁটতে থাকা মৃত লো, আমরা ওই লোককে ধরব।‍‍`

সিনওয়ারের প্রতি বিদ্বেষের বিষয়টি ইসরাইলের আরেক কর্মকর্তাও জানিয়েছেন। আইডিএফের লে. কর্নেল পিটার লাননার এনবিসি নিউজকে সিনওয়ারকে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাথে তুলনা করেন। তিনি বলেন, ‍‍`তারা যখন ইসরাইলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধে নেমেছে, তখনই তারা নিজেদের মৃত্যু পরোয়ানায় সই করেছে।‍‍`

তিনি বলেন, তারা ইয়াহিয়া সিনওয়ারকে পেতে সর্বাত্মক চেষ্টা করবে। তিনিই হলেন চলমান হামলার মাস্টারমাইন্ড।

উল্লেখ্য, ইয়াহিয়া সিনওয়ার ২০১৭ সালে গাজা উপত্যকায় হামাসের প্রধান নির্বাচিত হন। তিনি ইসমাইল হানিয়ার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে ইসরাইলি হুমকি উপেক্ষা করে হামাস গাজার বাসিন্দাদের নিজেদের বাড়ি থেকে সরে যেতে নিষেধ করেছে।
এক বিবৃতিতে হামাস অথরিটি ফর রিফিউজি অ্যাফেয়ার্স উত্তরের বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ‘আপনাদের নিজেদের ঘরেই অবিচল থাকুন এবং এই জঘন্য মনস্তাত্ত্বিক যুদ্ধের দৃঢ় মোকাবেলা করুন।’

ইসরাইলি সামরিক বাহিনী জাতিসঙ্ঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।

পুরো গাজা উপত্যকার অর্ধেক মানুষেরই বসবাস এই অঞ্চলে। বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণে চলে যেতে হবে গাজা শহরের সব নাগরিককে। ইসরায়েলের এই সতর্কবার্তাটি মধ্যরাতের ঠিক আগে (গাজা ও জেরুজালেম সময়) দেওয়া হয়। সূত্র : টাইমস অব ইসরাইল, টাইমস নাও, এএফপি, বিবিসি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

সিনওয়ারকে হত্যা করতে ১০ হাজার সৈন্য পাঠাবে ইসরাইল

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

সিনওয়ারকে হত্যা করতে ১০ হাজার সৈন্য পাঠাবে ইসরাইল

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com