রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৪৩৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১:২৪ অপরাহ্ন

জন্মস্থান সিলেট তাঁকে খুব টানতো। সব সময় সেখানে যেতে চাইতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেখানেই ছিলাম না কেন বা থাকি না কেন, সিলেট আমাকে খুব টানে। আমি আবার সিলেট যাব।’ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সিলেট যাচ্ছেন, তবে কফিনবন্দী হয়ে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন আবুল মাল আবদুল মুহিত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাতে প্রথম আলোকে জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবন প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ২টায় তাঁর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তাঁর জন্মস্থান সিলেটে।
– প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

29 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

29 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com