বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

শাহবাজ আর মোদি বন্ধু – ইমরান খান

মাহির দাইয়ান / ৩৯০ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ১:১৭ অপরাহ্ন

ভারতে নবী সা. এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

তিনি বলেছেন, নবী সা. কে অবমাননা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিরো সাজতে চাইছেন। কিন্তু এ আকাশ কুসুম কল্পনা কখনোই বাস্তবায়িত হবেনা।

ইমরান খান জোর দিয়ে বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিৎ ভারতের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা । এবার বিশ্বব্যাপী নবী সা. এর অবমাননায় যে প্রতিক্রিয়া হয়েছে তা বিরল এবং সমগ্র পৃথিবীতে একটি শক্ত প্রতিবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ইমরান খান ভারত অভিমুখে লংমার্চ করবেন বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন ।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, শ্রেষ্ঠনবীর সম্মান রক্ষায় প্রয়োজনে আমি এবং আমাদের দলের নেতারা জীবন দিতেও প্রস্তুত । তবুও রাসূলের বিরুদ্ধে চুল পরিমাণ অপমান সহ্য করবো না। তিনি এ বিষয়ে পাকিস্তানের জনগণকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি , পাকিস্তানের শাহবাজ সরকার নবী সা. এর অপমানের ঘটনায় নিশ্চুপ থাকায় ধিক্কার জানান। ইমরান আরো বলেন, শাহবাজ আর নরেন্দ্র মোদি হচ্ছে বন্ধু। সুতরাং বন্ধুর বিরুদ্ধে কিছু বলবেনা শাহবাজ । ভবিষ্যতে এরকম আচরণ অব্যাহত রাখলে শাহবাজের পীঠের চামড়া তুলে নেবে জনগণ বলেও মন্তব্য করেন পিটিআই নেতা ইমরান খান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

শাহবাজ আর মোদি বন্ধু - ইমরান খান

15 June 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

শাহবাজ আর মোদি বন্ধু - ইমরান খান

15 June 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com