রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ক্যানসারে আক্রান্ত স্বামীর জন্য দায়িত্ব ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রেন ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। খবর গার্ডিয়ানের।

সোফি উইলমসের বয়স এখন ৪৭ বছর। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ২০২০ সালের অক্টোবরে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এক বছর বেলজিয়ামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সোফি উইলমস বলেন, সেবাযত্নের জন্য ব্রেন ক্যানসারে আক্রান্ত স্বামী ক্রিস্টোফার স্টোনের পাশে থাকাটা তাঁর প্রয়োজন। এ ছাড়া তাঁকে তিন সন্তানের দেখাশোনার জন্যও তাঁদের পাশে থাকতে হবে।

সোফির স্বামী ৬৩ বছর বয়সী ক্রিস্টোফার স্টোন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও সাবেক ফুটবলার। ১৯৭৮-১৯৮১ সাল পর্যন্ত মেলবোর্নের হয়ে খেলেছেন তিনি। টুইটারের এক পোস্টে সোফি উইলমস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবনে মাঝেমধ্যে বেদানাদায়ক মোড় আসে। আমাদের জীবনে, সুনির্দিষ্ট করে বললে আমার স্বামীর জীবনে এই রোগ ঢুকে পড়েছে। অনেক নারী-পুরুষ, এমনকি শিশুর মতো আমার স্বামীও এ রোগের সঙ্গে লড়ছে।’

সোফি উইলমস আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব পালনে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন। কিন্তু এই কঠিন সময়ে এ দায়িত্ব পালন করে ক্রিস্টোফার ও তিন সন্তানের পাশে থেকে তাঁদের সাহায্য করা কঠিন। ঘোষণার সময় থেকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরে অবৈতনিক ছুটিতে যাচ্ছেন বলেও জানান তিনি।

দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু পৃথক বিবৃতিতে জানিয়েছেন, সোফির অবর্তমানে তিনি পররাষ্ট্র ও ইউরোপ-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সোফি আনুষ্ঠানিকভাবে সরকারের সদস্য হিসেবে থাকবেন।

প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ক্যানসারে আক্রান্ত স্বামীর জন্য দায়িত্ব ছাড়ার ঘোষণা

22 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ক্যানসারে আক্রান্ত স্বামীর জন্য দায়িত্ব ছাড়ার ঘোষণা

22 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com