শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বিএনপির “৫”বিভাগের রোড মার্চের রুট ঘোষণা

মুক্তকণ্ঠ ডেস্ক / ১৬০ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

কর্মসূচি ঘোষণার দুই দিন পর পাঁচ বিভাগের রোড মার্চে রুট ঘোষণা করল বিএনপি।
আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম কর্মসূচি, শেষ হবে ৩ অক্টোবর।

গত ১২ জুলাই সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন ঘোষণার পর এটিই বিএনপির সবচেয়ে দীর্ঘ সময়ের কর্মসূচি।

শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন গঠনে করে তার অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির ‘এক দফা‘ দাবিতে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করা হয়েছ্

সিলেট বিভাগের পথে কিশোরগঞ্জের ভৈরবে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে বিএনপির টানা কর্মসূচি।

গত ১৮ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রোড মার্চসহ ১৫দিনের টানা কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন


দুই দিন পর দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রুট ঘোষণা করা হল।

  • ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগ

ভৈরব থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট শহর। এই মার্চে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

  • ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগ

বরিশাল শহর থেকে শুরু হয়ে ঝালকাঠি, পিরোজপুর হয়ে যাবে পটুয়াখালী শহরে।

মার্চের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

  • ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ

ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা, যশোর হয়ে যাবে খুলনা শহরে। নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

  • ১ অক্টোবর ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ শহর থেকে শুরু হয়ে যাবে কিশোরগঞ্জ শহরে। এই রোড মার্চের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

  • ৩ অক্টোবর কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত যাবে মার্চ। নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে দুইটি রোড মার্চ হয়।

এর আয়োজনে ছিল বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। নাম ছিল ‘তারুণ্যের রোড মার্চ’।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
20 September 2023

বিএনপির "৫"বিভাগের রোড মার্চের রুট ঘোষণা

www.channelour.com
20 September 2023

বিএনপির "৫"বিভাগের রোড মার্চের রুট ঘোষণা

www.channelour.com