রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

প্রতিবেদকের নাম / ২৩৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ
টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

গাজীপুরের টঙ্গীতে চেরাগআলী এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির নেয়ামত উল্লাহ শাকেরের সভাপতিত্বে ও সেক্রেটারি ফজলুল হক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর মহানগর জামায়াতের এইচআরডি সম্পাদক নজরুল ইসলাম, মহানগর নেতা এএইচএম ইরফানুল হক, অবিভক্ত টঙ্গী থানার সাবেক আমির গোলামুল কুদ্দুস, অ্যাডভোকেট রাজু আহমেদ, সেক্রেটারি সাইফুল্লাহ, টঙ্গী পূর্ব থানা শিবিরের সভাপতি হাবিবুর রহমান, শিবির নেতা ফখরুল আলম সিফাত, জাকারিয়া আকন্দ, মোতাহার হোসেন মোহন, ফারুখ আহমেদ, অ্যাডভোকেট নুরুল আলম সরকার, সাইদুল আলম, নেয়ামত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি আফজাল হোসাইন তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

01 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

টঙ্গীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

01 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com