শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের আবেদন ২১ নভেম্বরের মধ্যে: ইসি

প্রতিবেদকের নাম / ১৫০ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে অধিক গুরুত্ব দিয়ে থাকি। তাই নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।’

আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ‘ইসি সব সময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এ ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।’

ইসি সূত্র জানায়, এই বিজ্ঞপ্তি সব বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য উন্মুক্ত। তবে ইসির পক্ষ থেকে নির্বাচন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার ১০০ জনের মতো পর্যবেক্ষককে দাওয়াত দিতে পারে কমিশন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
22 October 2023

জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের আবেদন ২১ নভেম্বরের মধ্যে: ইসি

www.channelour.com
22 October 2023

জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের আবেদন ২১ নভেম্বরের মধ্যে: ইসি

www.channelour.com