বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনারা

নিজস্ব প্রতিবেদক / ২৪০ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩:৩২ পূর্বাহ্ন

ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াইয়ের পর দেশটির চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। খবর আল-জাজিরার।

রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে এর আগে এক টুইট বার্তায় জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘রাশিয়ার একেবারে অর্থহীন হামলার পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ আছে কি না তা বলা অসম্ভব। আজ ইউরোপে এটা সবচেয়ে বড় হুমকি।’

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সে সময় বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় ৩১ জনের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর আজ বেলারুশ ও ক্রিমিয়া থেকে ইউক্রেনে প্রবেশ করেন রুশ সেনারা। দেশটির একাধিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রথম দিনই ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪০ সেনাসদস্য ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনারা

24 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনারা

24 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com