শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

গাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদকের নাম / ২৫৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৪:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকিষবাথান এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখবাড়ি গ্রামের অটোরিকশাচালক নজরুল ইসলাম (৩২), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে বাবলু (৪৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী গ্রামের আতিকুল ইসলাম (৪৩), একই উপজেলার লতিফপুর গ্রামের সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোরের মাগুরা থানার দহর গ্রামের শাহিন উদ্দিন (২৮)।পুলিশ বলছে, গতকাল রাত ১১টার দিকে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মকিষবাথান এলাকার বটতলায় বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন এবং বাকি দুই যাত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে মারা যান।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বলেন, ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা গেলেও চালককে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
30 July 2022

গাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

www.channelour.com
30 July 2022

গাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

www.channelour.com