বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

‘গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’ বাইডেন

প্রতিবেদকের নাম / ১৪৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১:১০ অপরাহ্ন

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ শিরোনামের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ সতর্কতার কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়।

সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজা দখলে ইসরায়েলি কোনো পদক্ষেপ তিনি সমর্থন করবেন কি না। জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল।

গাজায় পুরোদস্তুর স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলার প্রস্তুতিও নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন। তবে বাইডেন বলেন, তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনে কাজ করতে যাচ্ছে।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, হামাস সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন না তিনি। বাইডেন বলেন, তিনি মনে করেন, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। বাইডেনের মতে, একটি ফিলিস্তিন কর্তৃপক্ষ থাকা দরকার। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি পথ থাকা দরকার।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের হামলায় প্রায় ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

‘গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’ বাইডেন

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

‘গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’ বাইডেন

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com