প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ পর্যালোচনাসভায় বলেন, “কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”
তিনি জানান, কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকরা সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা সরাসরি পাবে, যাতে মধ্যস্বত্বভোগীদের হয়রানি এড়ানো যায়।
পবিত্র শবে কদর–এর ছুটিতেও সকাল ১১টায় সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। সভায় ‘কৃষক কার্ড’ কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এদিন প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও মো. শফিকুল ইসলাম খান–এর সঙ্গে সাক্ষাৎ করেন। ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী মহানগরকে পরিচ্ছন্ন ও উন্নত করার জন্য সব কাজের তদারকি রাখতে চান।