শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

উদীয়মান সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করলেন ‘গাজীপুর রাইটার্স ফোরাম’

প্রতিবেদকের নাম / ২৫৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
উদীয়মান সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করলেন "গাজীপুর রাইটার্স ফোরাম"
উদীয়মান সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করলেন "গাজীপুর রাইটার্স ফোরাম"

গাজীপুরে রাইটার্স ফোরামের উদ্দ্যোগে উদীয়মান সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রাইটার্স ফোরামের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আল-আমিন হাসান, বিভিন্ন প্রেস ক্লাবের সদস্য, মিডিয়া কর্মীসহ উদীয়মান সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।প্রোগ্রামে সভাপতিত্ব করেন রাইটার্স ফোরামের পরিচাল রাকিব হোসাইন বাপ্পী।

প্রোগ্রামে প্রধান অতিথি আল-আমিন বলেন, “আমাদের সত্য প্রকাশের জন্য সর্বদাই চেষ্টা করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে। একদল সাংবাদিক আছে যারা আসলে সাংবাদিক নয় সাংঘাতিক। তারা টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করে। তারা বিভিন্ন মানুষের টাকার বিনিময়ে তাদের পা-চাটে। সত্যকে লুকায়িত রাখে। তাদের প্রতিহত করে আমাদের সত্য প্রকাশের জন্য এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাইটার্স ফোরামের সাবেক পরিচালক মো: যোবায়ের রহমান বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশে নির্ভিক থাকতে হবে। মানুষের কষ্টের কথা দেশ ও জাতীর মাঝে প্রকাশ করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে।

সভাপতির বক্তব্যে রাইটার্স ফোরামের পরিচালক রাকিব হোসাইন বাপ্পী বলেন,” সাংবাদিকদের জাতির দর্পন বলা হয়। যারা সত্য প্রকাশে এগিয়ে আসেন, আল্লাহ তাদের সাহায্য করেন। যূগে যূগে বিশিষ্ট ব্যক্তিবর্গ সত্য প্রকাশে কাজ করেছেন। আমরা দেখি ইতিহাসের সেরা সমাজ সেবকরাই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয় ছিল।

জাতীয় পত্রিকা (The Daily Banner) টঙ্গী থানা প্রতিনিধি ও সকালের শিরোনাম পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান বলেন,”প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপ করা, অন্যায় দূর্নীতি দেশ ও জাতির সামনে উপস্থাপন করাই সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা হচ্ছে একটি জাতীর মেরুদণ্ড, জাতীর বিবেক। সাংবাদিকরা চাইলেই একটি জাতির উন্নতি করতে পারে। তাদের মাধ্যমেই সকল স্থানের দূর্নীতি মানুষের সামনে প্রকাশ করা সম্ভব। যূগে যূগে সাংবাদিকরা এই সাহসিকতা সাথেই সমাজ পরিবর্তনে অন্যায় দেশের সামনে উপস্থাপন করেন। সাংবাদিকরা নিজের জীবণের ঝুকি নিয়ে সত্য প্রকাশে এগিয়ে যায়।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, “বিশিষ্ট ক্যালিগ্রাফার সাইদুর রহমান, গাজীপুর রাইটার্স ফোরামের সহকারি পরিচালক হাসান মাহমুদ, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাবেক সদস্য নাইমুল ইসলাম কাউসার , মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক শাকিল পারভেজ, ফয়সাল আহমেদ, ফাহাদ আল সাবিত, খালিদ বিন সিদ্দিক সহ বিভিন্ন উদীয়মান সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

উদীয়মান সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করলেন 'গাজীপুর রাইটার্স ফোরাম'

09 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

উদীয়মান সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করলেন 'গাজীপুর রাইটার্স ফোরাম'

09 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com