বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী, থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত

প্রতিবেদকের নাম / ১৩৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান হামাসের হতাহতের এই ঘটনা ঘটে বলে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এনএনআই।

ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলে থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এমনকি অপহরণের শিকার হয়েছেন আরও ১১ থাই নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের প্রতিরোধ হামলায় ১০ জনের মতো নেপালি শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা রোববার সন্ধ্যায় এএনআইকে জানিয়েছেন।

ফোনে কথা বলার সময় ইসরায়েলে নেপালি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অর্জুন ঘিমিরে এএনআইকে বলেন, ‘নিহত ১০ নেপালির লাশ শনাক্ত করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশ আমাদের নিশ্চিত করেছে। এছাড়া কেউ কেউ এখনও যোগাযোগের বাইরে এবং আহত কারও কারও শারীরিক অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।’

এদিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় (নেপালিদের) সম্ভাব্য হতাহতের ইঙ্গিত দিয়েছেন। এর আগে শনিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলে হামাসের হামলার পর নয়জন নেপালের নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দক্ষিণ এশিয়ার এই দেশটির সরকারের রেকর্ড অনুযায়ী, আনুমানিক সাড়ে চার হাজার নেপালের নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। হামাস ও ইসরায়েলের সংঘাত শুরুর পর নেপাল সরকারও তার নাগরিকদের সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার অনুরোধ করেছে।

এদিকে ইসরায়েলে নিহত হয়েছেন থাইল্যান্ডের ১২ নাগরিক। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, ইসরায়েলে চলমান অস্থিরতায় ১২ থাই নাগরিক নিহত হয়েছেন এবং আরও ১১ জন অপহৃত ও আটজন আহত হয়েছেন।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারাচোকে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরায়েলে থাকা থাই নাগরিকদের সাহায্য করার জন্য কাজ করছি।’

এছাড়া হামাসের প্রতিরোধ হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনার পর ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বলেছে, ‘আমরা ইসরায়েলে বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারি। আমরা ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’অবশ্য নিহত মার্কিন নাগরিকদের সঠিক সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে ওই কর্মকর্তা আর কোনও তথ্য দিতে পারে নি।

এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, ইসরায়েলে হামাসের প্রতিরোধ হামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইউক্রেনের নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং ১০ জন নেপালি নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন আমেরিকানও রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী, থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত

09 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী, থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত

09 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com