বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইসরায়েলে হামলায় নিহত অন্তত ১০০, হামাসের হাতে আটক অনেক ইসরায়েলি

প্রতিবেদকের নাম / ১৪৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১১:০০ অপরাহ্ন

শনিবার (৭ অক্টোবর) গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী। আজ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আকস্মিক হামলা চালায় হামাস।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার একের পর এক রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের শহরগুলোকে লক্ষ্য করে।

টাইমস অভ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ১০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। তবে আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং বিসবি নিহতের সংখ্যা অন্তত ৭০ জন বলে জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ৭০০ জন আহত হওয়ার কথা জানিয়েছে।

এদিকে ইসরায়েলের অনেক সেনা ও বেসামরিক ইসরায়েলিকে আটক করেছে বলে দাবি করেছে হামাসের সামরিক ইউনিট কাসিম ব্রিগেড। যদিও কতজনকে আটক করা হয়েছে, তার সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ‘গুরুতর ভুল করেছে’।

এ আক্রমণে হামাসের বিপুলসংখ্যক বন্দুকধারী যোদ্ধা গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে লড়াই চলছে।

এদিকে যুদ্ধ শুরুর পর গাজায় মানুষজন কয়েকদিন চলার মতো জিনিসপত্র কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছে। অনেকেই নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রওনা দিয়েছেন।

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ জানিয়েছেন, ইসরায়েলের উদ্দেশ্যে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। এর পাশাপাশি তিনি সব ফিলিস্তিনিকে লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানান।

একের পর এক রকেট ছুড়েছে হামাস গাজা থেকে।

একের পর এক রকেট ছুড়েছে হামাস গাজা থেকে।

অন্যদিকে ইসরায়েলের পুলিশপ্রধান কোবি শাবতাই বলেছেন, ইসরায়েলি বাহিনীও পাল্টা আক্রমণে হামাসের কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছেন। এ পরিস্থিতিতে তিনি বেসামরিক নাগরিকদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর এটিই ইসরায়েল ও হামাসের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইসরায়েলে হামলায় নিহত অন্তত ১০০, হামাসের হাতে আটক অনেক ইসরায়েলি

07 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইসরায়েলে হামলায় নিহত অন্তত ১০০, হামাসের হাতে আটক অনেক ইসরায়েলি

07 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com