বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইরাকে ধ্বংসযজ্ঞের চেয়ে ইউক্রেনে ক্ষয়ক্ষতি কম: সাবেক মার্কিন সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ১:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সেনারা ১৯৯১ ও ২০০৩ সালে ইরাকে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সে তুলনায় ইউক্রেনে কম ক্ষয়ক্ষতি করেছে রুশ বাহিনী। এমন বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রতিরক্ষামন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

ম্যাকগ্রেগর গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। এ বিষয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার স্পুতনিক নিউজ।

ম্যাকগ্রেগর বলেন, ইউক্রেনের সেনারা সে দেশের বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। যেমনটি মধ্যপ্রাচ্যে করেছিল জঙ্গিরা।

ম্যাকগ্রেগর বলেন, ইউক্রেনের সেনারা বিভিন্ন শহরের জনবসতিপূর্ণ এলাকাগুলোতে আশ্রয় নিচ্ছে। যুদ্ধে তাঁদের তেমন কোনো তৎপরতা নেই। কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত সামরিক অবকাঠামোও নেই।

সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তা বলেন, ‘তাঁরা (ইউক্রেনের সেনা) সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। যেমনটি আমরা দেখেছিলাম মধ্যপ্রাচ্যে, যখন জঙ্গিদের তাড়াতে গিয়েছিলাম। তাঁরা (জঙ্গিরা) শহরের মধ্যে ঢুকে পড়েছিল, সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এভাবে তাঁরা টিকে থাকতে চেয়েছিল। আমার মতে এখন ইউক্রেনেও সেটাই ঘটছে। ইউক্রেনীয় সেনারা ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে ব্যবহার করছে।’

প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইরাকে ধ্বংসযজ্ঞের চেয়ে ইউক্রেনে ক্ষয়ক্ষতি কম: সাবেক মার্কিন সেনা কর্মকর্তা

06 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইরাকে ধ্বংসযজ্ঞের চেয়ে ইউক্রেনে ক্ষয়ক্ষতি কম: সাবেক মার্কিন সেনা কর্মকর্তা

06 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com