বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৪১ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

ইউক্রেন আগেই এক বিবৃতিতে জানিয়েছিল , আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন।

এর আগে রাশিয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি দেশটির বার্তা সংস্থা তাসকে জানিয়েছিলেন, দুই পক্ষ রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আলোচনার টেবিলে বসতে পারে।

ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব। আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।’

এদিকে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রিসেডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশটিকে ‘এখন’ই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা আহ্বান জানান, ‘নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।’

– প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

28 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

28 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com