বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেনে হামলা: যুক্তরাষ্ট্র কী করবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

নিজস্ব প্রতিবেদক / ২৪৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৮:১৯ পূর্বাহ্ন

ইউক্রেনে হামলার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য একেবারে পরিষ্কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে। ব্লিঙ্কেন বলেছেন, তিনি এটা বিশ্বাস করেন যে পুতিন চান ইউক্রেনের সরকারকে ফেলে দিতে। এ কারণেই এ হামলা। খবর বিবিসির।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বড় বড় শহরগুলোতে হামলা করা ‘রাশিয়ার পরিকল্পনার অংশ’। এর পাশাপাশি রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ সীমান্তগুলো দিয়ে বহুমুখী হামলা চালানো।

এসব হামলার বিষয়ে ন্যাটোর ভূমিকাও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি জানিয়ে দেন, হামলাগুলোতে শুধু নীরব দর্শক হয়ে রইবে না যুক্তরাষ্ট্র। ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ন্যাটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা এলে ন্যাটোর সব সদস্যের ওপরই হামলা।
ইউক্রেনে রুশ হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এ ব্যাপারে একেবারে দৃঢ় অবস্থানে আছেন যে ন্যাটোর আওতাভুক্ত প্রতিটি এলাকা রক্ষা করা হবে। ইউক্রেন হামলার পর সবচেয়ে কঠোর প্রতিরোধ এখান থেকেই হবে।
হামলার পর রাশিয়া এবং পুতিনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ধরন কেমন হবে—এমন প্রশ্নে ব্লিঙ্কেন জানান, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে রাশিয়ার প্রতি আরও নিষেধাজ্ঞা এবং সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এখন ভাবা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইউক্রেনে হামলা: যুক্তরাষ্ট্র কী করবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

25 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইউক্রেনে হামলা: যুক্তরাষ্ট্র কী করবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

25 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com