বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে বাইডেনের হুশিয়ারী!

মাহির দাইয়ান / ২৭৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৮:৪৫ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘বিনাউসকানিতে অন্যায্য হামলা’ হিসেবে বর্ণনা করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্রদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবারই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বিস্ফোরণের খবর আসার পর বাইডেনের এ প্রতিক্রিয়া আসে। খবর সিএনএন ও রয়টার্সের।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যা মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে।

এ হামলা যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে। সে জন্য বিশ্বের কাছে রাশিয়াকে জবাবদিহি করতে হবে।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে আর কী কী ব্যবস্থা নেবে, বৃহস্পতিবারই সেই ঘোষণা আসবে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা জারি করবে। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে বাইডেনের হুশিয়ারী!

24 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে বাইডেনের হুশিয়ারী!

24 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com