রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আপাতত শপথ নিচ্ছেন না জাতীয় পার্টি;চুন্নু

প্রতিবেদকের নাম / ১৯৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিতরা বুধবার (১০ জানুয়ারি) শপথ নিলেও জাতীয় পার্টির সংসদ সদস্যরা আপাতত শপথ নিচ্ছেন না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান।

তিনি বলেন, কাল (বুধবার) আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার সকাল ১১টায় জি এম কাদেরের অফিসে আমরা বৈঠকে বসব। বৈঠকে আলাপ-আলোচনার করে শপথের বিষয়টি ঠিক করা হবে।

এদিকে, বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন।

বিষয়টি নিশ্চিত করে বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বলেন, শপথগ্রহণের আগে আজ (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলেও গণ্য হবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

আপাতত শপথ নিচ্ছেন না জাতীয় পার্টি;চুন্নু

09 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

আপাতত শপথ নিচ্ছেন না জাতীয় পার্টি;চুন্নু

09 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com