বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সম্পর্কে না ফেরায় প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্কঃ / ৩৮৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ১৪ মে, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রেম করতে গিয়ে অনেক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন অনেকেই। তাই বলে প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ! অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে।

অভিযোগ উঠেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছুঁড়েছে এক প্রেমিক। বোমার আঘাতে তরুণীর পরিবারের চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২নং ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।

কিন্তু ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন রাজীব। অনুনয়-বিনয়ের পর ভয় দেখিয়েও সম্পর্ক জোড়া লাগাতে না পেরে একপর্যায়ে রাজীব ওই তরুণীকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ করেছে ওই পরিবার।

এরপরই শুক্রবার রাতে ওই তরুণীর পরিবারের লোকজনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন রাজীব।তবে ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

সম্পর্কে না ফেরায় প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ

14 May 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

সম্পর্কে না ফেরায় প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ

14 May 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com