বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হকের আবেদন সংঘাতের মাঝেও দৃঢ় নেতৃত্বে ইরান, দায়িত্বে মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ৪ বাংলাদেশি, আহত ১০ হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম হাদি হত্যার দুই আসামি ভারত থেকে গ্রেপ্তার নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান রমজান-ঈদ সামনে রেখে বাজারে নজরদারি: প্রতিমন্ত্রী ইশরাক দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তুরস্ক লক্ষ্য করে ইরানের সামরিক হামলা
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ

প্রতিবেদকের নাম / ১৩৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৯:২৪ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে।

১৫ নভেম্বর ঘোষিত তপশিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। ভোটগ্রহণের ৫২ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইউনুছ আলী আকন্দ জানান, লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত (হাইকোর্টে রিট) পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ঘোষিত তপশিল পেছানোর জন্য নোটিশে বলা হয়েছে। এ ছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় সেক্ষেত্রে ভোটের তারিখ পেছানো উচিত। এ ছাড়া নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপও রয়েছে।

লিগ্যাল নোটিশটি বিএনপির পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না- জানতে চাইলে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে নয়, জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পঠিয়েছি।

তিনি বলেন, দেশে হরতাল-অবরোধ চলছে। মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। সবদিক বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়। তবে তারা (বিএনপি) যদি নির্বাচনে আসার ইচ্ছে পোষণ করে তাহলে নির্বাচনের তপশিল পুনর্বিবেচনা বা পুনর্নির্ধারণের সুযোগ এখনও বিদ্যমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বারবার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। নির্বাচনে আসার অধিকার যেমন সবার আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা প্রদানের অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
28 November 2023

সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ

www.channelour.com
28 November 2023

সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ

www.channelour.com