সংবিধান সংস্কার পরিষদ সাংবিধানিক নয়: সালাহউদ্দিন আহমদ
সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতি শুধু জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।
তিনি আরও বলেন, সংবিধানে কিছু অন্তর্ভুক্ত করতে হলে আগে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। বর্তমানে সংস্কার পরিষদের বৈধতা আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং বিষয়টি বিচারাধীন।