বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

প্রতিমন্ত্রী রাসেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, আদম তমিজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হাসান মাহমুদ: গাজীপুর প্রতিনিধি / ১৮৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন

গাজীপুরে আদম তমিজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজি হকের ফেসবুক স্ট্যাটাস ও লাইভ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার জেরে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিমন্ত্রীর সমর্থকরা। এসময় তারা আদম তমিজির বিচার দাবি করে স্লোগান দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজি হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তমিজি হক।

বামে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ডানে হক গ্রুপের আদম তমিজি হক।

এর আগে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে আদম তমিজি নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘প্রিয় শুভাকাঙ্খী, অনেকেই আপনারা এতদিন আমাকে চুতিয়া ভেবেছেন। প্রয়োজনে আজই আমি আমার ক্ষমতার আংশিক রূপ দেখাতে পারি। আমি বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতেও পারি। সুতরাং আমার সম্পত্তির দি‌কে হাত বাড়ানোর আগে খুব বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।’

এরপর আরও একটি স্ট্যাটাস দেন আদম তমিজি। সেখানে তিনি নাম উল্লেখ করে লিখেছেন, ‘প্রিয় নেত্রী (প্রধানমন্ত্রী), আমি ও আমার দ্বিতীয় স্ত্রী দুবাই থেকে ঢাকার পথে। বাকি পারিবারিক সদস্যরা আজকে রাতে রওনা করবে এবং সকালে পৌঁছাবে। এমপি রাসেল এবং তার চাচার ভয়ানক থাবা থেকে আমরা আমাদের রিজিক বাঁচানোর লক্ষ্যে আসতেছি।’

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদম তমিজি হকের এই স্ট্যাটাস দুটি ভাইরাল হয়ে গেছে।

তমিজির অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে অবস্থিত হক গ্রুপের কারখানা দখলের জন্য প্রতিমন্ত্রীর চাচা মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছে। শুক্রবার রা‌তে আদম ত‌মি‌জি হক তার ফেসবু‌কে লাই‌ভে এসে ব‌লেন, প্রতিমন্ত্রী রা‌সেলের পিতা একজন ভা‌লো মানুষ। লাইভে রা‌সেল, তার চাচা ম‌তি এবং কাউ‌ন্সিলর নুরুর নাম নেয়া হ‌য়ে‌ছে। লাইভে থাকা অবস্থায় প্রতিমন্ত্রী রা‌সেল‌কে গালাগা‌লি কর‌তে দেখা গে‌ছে তমিজিকে।

এদিকে, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গাজীপুর মহানগরের ৪৬ নাম্বার ওয়ার্ডের হকের মোড় এলাকার ‘হক ব্রাদার্স লিমিটেড’ ফ্যাক্টরির সামনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত প্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার বিষয় কেউ কোন অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

প্রতিমন্ত্রী রাসেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, আদম তমিজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

16 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

প্রতিমন্ত্রী রাসেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, আদম তমিজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

16 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com