নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu–কে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।
রোববার আইআরজিসির এক বিবৃতিতে তাকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এ হুমকি দেওয়া হয়েছে।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ বলা হয়, নেতানিয়াহু বেঁচে থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।