রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নির্বাচন আদৌ হবে কি না এখনই বলতে পারব না: ইসি আনিছুর রহমান

প্রতিবেদকের নাম / ১৪২ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টিতে নিবন্ধিত সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি হবে না এখনই বলতে পারব না।’

ইসি আনিছুর রহমান বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি কী হবে, না হবে কেউ বলতে পারছি না। কাজেই আমরা আশা করি যে একটা ভালো পরিবেশ হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ হোক, যেটাই হোক তখন কিন্তু আমাদের একার কিছু করার থাকবে না। সে ক্ষেত্রে ভোটার উপস্থিতি, ভোটারদের নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসতে হবে। যদি সমঝোতা হয় তাহলে পরিস্থিতি একরকম হবে। আর সমঝোতা না হলে পরিস্থিতি অন্য রকম হবে। সেটি নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। আমরা এখনই কিছু আগ বাড়িয়ে বলতে পারব না। যে যা-ই বলুক পরিস্থিতির উন্নতি হোক—এটাই আমরা আশা করি।’

ভোটারদের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে একরকমের, আর পরিস্থিতি ভালো না থাকে, তখন সার্বিকভাবে নিরাপত্তারই একটা ব্যবস্থা করতে হবে। ভোটার, সামগ্রী (নির্বাচনী সামগ্রী), ভোট গ্রহণ কর্মকর্তাসহ সামগ্রিক বিষয়ে ব্যবস্থাটার মধ্যে আসতে হবে। এখনই আমরা এই কথা না বলি। দেখি কী হয়। এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি সমঝোতা, সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব।’

পরিবেশ নির্বাচনের অনুকূলে আছে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখছি না যে আমাদের সামনে কোনো বাধাবিপত্তি আছে। নির্বাচনের এখনো বেশ সময় আছে। নির্বাচনের তফসিল দেওয়ার আরও সময় আছে।’

ভোটারদের নিরাপত্তার বিষয়টি নজরে আনলে ইসি বলেন, ‘ওই সময় পরিবেশ কী হবে, নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ থাকে কি থাকে না, এইটা তো আমি এখনই বলতে পারব না। কাজেই সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনী সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি যে আমরা নির্বাচন করতে পারব। এখন তো আমি এ কথা বলতে পারব না যে নির্বাচন আদৌ হবে কি হবে না। সেটি পরিবেশ পরিস্থিতির ওপর… তখন কী হবে, না হবে সেটা। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। যখন নির্বাচনে বাধা সৃষ্টি হবে তখনই আমরা সেটি সম্পর্কে বলতে পারব। এই মুহূর্তে কিছু বলার নেই।’

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ইসি বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দল প্রত্যেকেই যাতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে—সেটিই আবেদন থাকবে। জনগণ যাতে নির্বিঘ্নে, অবাধে, সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে জন্য সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান। আমার ব্যক্তিগত আহ্বান, আমাদের কমিশনের আহ্বান। সবাই এগিয়ে আসুক। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুক।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের কর্মপরিকল্পনায় ভোটের পরও এবার আমরা নিরাপত্তা বাহিনী যাতে মাঠে থাকে সে রকম একটা প্রস্তাব রেখেছি। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা দেওয়া আছে। আমাদের পরিকল্পনায় আছে যে যদি প্রয়োজন হয়, নির্বাচনোত্তর কোনো সহিংসতা ঠেকানো যায়। সেই জন্য যাতে মাঠে থাকে।’

আরপিওতেই বলা আছে ভোটের ১৫ দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আপনারা রাখতে পারেন। আপনাদের পরিকল্পনা কী? কত দিন পর্যন্ত নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজনে ১৫ দিন পর্যন্ত আমরা মাঠে রাখব, যদি প্রয়োজন হয়। নির্বাচনের দিনই শেষ হয়ে গেল না, নির্বাচনের পরও কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে অনেক সহিংসতা হয়, সেটি যাতে এড়ানো যায়। সেই জন্য যাতে তারা অ্যালার্ট থাকে, এটাই আমরা চাইব এবং সেই কারণেই আমাদের প্রস্তুতি।’

লম্বা সময় রেখে অর্থাৎ সময় বেশি রেখে তফসিলের বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। লম্বা দিলে যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও আছে। আবার কম দিলেও সুবিধা, অসুবিধা আছে। কাজেই এমন কিছু করব না যাতে আমরা প্রশ্নের মুখে পড়ি।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
18 October 2023

নির্বাচন আদৌ হবে কি না এখনই বলতে পারব না: ইসি আনিছুর রহমান

www.channelour.com
18 October 2023

নির্বাচন আদৌ হবে কি না এখনই বলতে পারব না: ইসি আনিছুর রহমান

www.channelour.com