রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

জন্মদিনে ফখরুলের সঙ্গে কারা ফটকে সাক্ষাৎ করবে পরিবার

প্রতিবেদকের নাম / ২২৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৭তম জন্মদিন শুক্রবার (২৬ জানুয়ারি)।

এ উপলক্ষে মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম, তার বোন ও ছোট মেয়ে কারাগারে দেখা করতে যাবেন।

১৯৪৮ সালের ২৫ জানুয়ারি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন দেশের প্রবীণ এই রাজনীতিবিদ।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই মেয়েকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগমের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে আছেন।

গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষ বাঁধলে ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। সব মামলা থেকে জামিন মিললেও একটি মামলায় জামিন পাননি মির্জা ফখরুল।

সেখানে সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরিয়াল ফেলোশিপ নিয়ে এখন ক্যানবেরার ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। আর ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডির একটি স্কুলে শিক্ষকতা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

জন্মদিনে ফখরুলের সঙ্গে কারা ফটকে সাক্ষাৎ করবে পরিবার

26 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

জন্মদিনে ফখরুলের সঙ্গে কারা ফটকে সাক্ষাৎ করবে পরিবার

26 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com