বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেনে আকাশপথেও সেনা পাঠিয়েছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৪:৪২ অপরাহ্ন

আকাশপথেও ইউক্রেনে সেনা পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্য, গতকাল মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে আসা রুশ সেনারা অবতরণ করেন। এরপরই সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ শুরু হয়ে যায়।

আকাশপথে রুশ সেনা আসার বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আকাশপথে আসা রুশ সেনারা খারকিভে নেমেছেন। শহরে নেমেই তাঁরা স্থানীয় একটি হাসপাতালে হামলা চালান। আগ্রাসনকারী রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াই চলছে।

খারকিভ শহরটি ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত। এটি রাশিয়ার সীমান্তবর্তী একটি শহর। শহরটির জনসংখ্যা প্রায় ১৪ লাখ। শহরের অধিবাসীদের বেশির ভাগ রুশ ভাষাভাষী।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সেনারা বিশেষ সামরিক অভিযান শুরু করেন। শহরটি রুশ সেনাদের অন্যতম লক্ষ্যবস্তু।

– প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ইউক্রেনে আকাশপথেও সেনা পাঠিয়েছে রাশিয়া

02 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ইউক্রেনে আকাশপথেও সেনা পাঠিয়েছে রাশিয়া

02 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com