রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আ.লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ কর্মসূচি স্থগিত

প্রতিবেদকের নাম / ২৪০ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আগামীকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) ‘শান্তি ও গণতন্ত্র’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ২৭ জানুয়ারি বিএনপি ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সারা দেশে কালো পতাকা মিছিল করে। এদিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শেষে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফের সারা দেশে ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল ঘোষণা করেন।

একই দিন আওয়ামী লীগও ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে। ওইদিন সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ৩০ জানুয়ারি ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।

<

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

আ.লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ কর্মসূচি স্থগিত

29 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

আ.লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ কর্মসূচি স্থগিত

29 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com