বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আপসে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আছে কি না জানতে চায় মার্কিন প্রতিনিধিদল: কাদের

প্রতিবেদকের নাম / ১৫৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪:০৭ অপরাহ্ন

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে আড়াইটা পর্যন্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের প্রশ্নে ছাড় দেওয়া বা সমঝোতা করার সুযোগ আছে কিনা, জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। সংবিধান লঙ্ঘন করে কোনো ছাড় বা সমঝোতার সুযোগ নেই বলে তাদের জানানো হয়েছে।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘তারা পরিস্থিতি জানতে চেয়েছে, আমাদের অবস্থান জানতে চেয়েছে। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোনো ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছে।’

কাদের বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের পরিবেশ, ভবিষ্যৎ গণতন্ত্র কীভাবে দেখছি এগুলো জানতে চেয়েছে, আমরা বলেছি।’

দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে এমন কথা প্রতিনিধিদলকে জানানো হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপির দাবির মধ্যে তত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এগুলো উঠে এসেছে, আমরা বলেছি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

আপসে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আছে কি না জানতে চায় মার্কিন প্রতিনিধিদল: কাদের

09 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

আপসে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ আছে কি না জানতে চায় মার্কিন প্রতিনিধিদল: কাদের

09 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com