বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে: কাদের

প্রতিবেদকের নাম / ২৫০ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮:০২ পূর্বাহ্ন

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে হেফাজতে ইসলাম। ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেই সমাবেশ পরে অবস্থান কর্মসূচিতে পরিণত হলে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শাপলা চত্বর খালি করা হয়।

বিএনপি ১৮ অক্টোবরের সমাবেশ থেকে ঢাকা অবরোধের কর্মসূচি দিতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। এখন পালাইয়া চুরি করে ঢুকছ? এরপরে পালাবার পথ পাবা না। শাপলা চত্বর থেকে শেষ রাতে পালায় গেল না? আরও করুণ পরিণতি হবে বিএনপির।’

যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ (অক্টোবর) তারিখ সামনে রেখে মির্জা ফখরুল…বিএনপি ডিসেম্বর মাসের (২০২২) মতো তাদের নেতা-কর্মীদের সারা বাংলাদেশ থেকে ঢাকা আনতে শুরু করেছে। হোটেলগুলোতে খালি নাই। সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে সব তারা বুক করে ফেলেছে।’

তিনি বলেন, ‘আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখেছে মির্জা ফখরুল ইসলাম। ফখরুলের আন্দোলন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই হচ্ছে ভুয়া। এরা ঢাকা শহরে লোক জমায়েত করবে, অবরোধ করবে, এই শহরে সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা ১৮ তারিখে ঘোষণা করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।’

১৮ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জমায়েত হওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা জমায়েত হব। এখন প্রবেশ করছ (বিএনপি) চুরি করে, চুরি করে এসে আত্মীয়-স্বজনের বাসায়। ফখরুল বলেছে, অতিরিক্ত কাপড় আনতে, ক্ষমতা দখল করার জন্য। তো আমরা কি দাঁড়ায়া ললিপপ খাব? যুবলীগের যুবকেরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরাও প্রস্তুত আছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও সেদিন আন্দোলনে নবতর পথযাত্রার সূচনা করব শেখ হাসিনার নেতৃত্বে। আন্দোলনের মিছিল বয়ে নিয়ে যাব বিজয়ের বন্দরে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে আজগুবি বার্তা ছড়াচ্ছেন বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি বলেন, হাওয়া থেকে পাওয়া খবর।’

বিএনপির আন্দোলনে টাকার ছড়াছড়ি হচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘টাকাপয়সার নতুন চালান আসছে। মালপানি ভালোই। গত ডিসেম্বরের চেয়েও সরবরাহ এখন একটু বেশি। টাকার বস্তার ওপর বসে আছে। ফখরুল, টাকা দিয়ে আন্দোলন (ডিসেম্বর, ২০২২) হয়নি। ওই টাকার আন্দোলন গোলাপবাগের গরুর হাটের গর্তের মধ্যে চলে গেছে। এখন আবার আন্দোলন?’

পশ্চিমা বিশ্বের সমর্থন বিএনপিকে আন্দোলনের সাহস জোগাচ্ছে—মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা এটা জানি না। এ খবর হাছা না, মিছা? মিথ্যা কথা আর কত বলবা ফখরুল? পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, বিদেশে বলেছে, দেশে বলেছে, তারা বলেছে বাংলাদেশের নির্বাচনে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলে দিয়েছে। ফখরুল কোত্থেকে হাওয়া থেকে মিছা, আজগুবি খবর…।’

বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না—উল্লেখ করে কাদের বলেন, ‘ফাউল করলেই লাল কার্ড। লাল কার্ড তৈয়ার হয়ে আছে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন… ডাইরেক্ট অ্যাকশন। খেলা হবে। ডাইরেক্ট অ্যাকশন চলবে।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে: কাদের

17 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে: কাদের

17 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com