রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

স্বেচ্ছায় আদালত অবমাননার আসামি হতে চান ১৯৫ আইনজীবী

প্রতিবেদকের নাম / ২৭৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন

আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায়  আসামি হতে আবেদন করেছেন বিএনপিপন্থি ১৯৫ জন আইনজীবী।

বুধবার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে আবেদন করা হয়।

আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায়  আসামি হতে একটি আবেদন করেন বিএনপিপন্থি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মহসিন রশিদ।

এছাড়া, অন্য একটি আবেদন করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের (ইউএলএফ) সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির, খালেদ আহমেদ, মোহাম্মদ আলী, ড. রফিকুল ইসলাম মেহেদী, গোলাম রহমান, কে আর খান পাঠান ও রেজাউল করিম রেজাসহ ১৯৪ জন আইনজীবী।

আজ (বুধবার) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করার পর আপিল বিভাগের চেম্বার আদালতে ১২৩ নম্বর সিরিয়ালে ছিল। আগামীকাল (বৃহস্পতিবার) চেম্বার জজ আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। এ প্রেক্ষাপটে ওই মামলায় স্বেচ্ছায়  আসামি হতে সুপ্রিম কোর্টের ১৯৫ জন আইনজীবী আবেদন করেছেন বলে জানান সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান।

যে সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তারা হলেন— জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

আজ সেই অভিযুক্তদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য ১৯৫ জন আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদন করেন।

এর আগে, গত ২৯ আগস্ট বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নাহিদ সুলতানা যুথি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের বিচারপতি, আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’— আপিল বিভাগের এক বিচারপতির এমন বক্তব্যকে কেন্দ্র করে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থি সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

স্বেচ্ছায় আদালত অবমাননার আসামি হতে চান ১৯৫ আইনজীবী

18 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

স্বেচ্ছায় আদালত অবমাননার আসামি হতে চান ১৯৫ আইনজীবী

18 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com