বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’ – চীন

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৩১ পূর্বাহ্ন

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’—এ কথা সবাইকে মনে রাখতে বলেছে মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস। আজ রোববার রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস এক টুইটার পোস্টে বলেছে, ‘বিশ্বের জন্য আসল হুমকি কে, এ কথা কখনো ভুলে যাবেন না।’

এ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কতগুলো দেশে বোমা হামলা চালিয়েছে, তার একটি তালিকা টুইটে সংযুক্ত করেছে চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের দেওয়া এই তালিকায় ২০টির বেশি দেশ রয়েছে, যার জনসংখ্যা বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ।

আগে রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছিল চীন।

এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কমপক্ষে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের এক হাজার টন অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। তাই এই উত্তেজনার জন্য যে দায়ী, তার এখন ভেবে দেখা উচিত, অন্যদের দোষারোপ না করে কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই আগুন নেভানো যায়।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছে চীন
রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছে চীনছবি: রয়টার্স
‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’—এ কথা সবাইকে মনে রাখতে বলেছে মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস। আজ রোববার রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস এক টুইটার পোস্টে বলেছে, ‘বিশ্বের জন্য আসল হুমকি কে, এ কথা কখনো ভুলে যাবেন না।’

এ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কতগুলো দেশে বোমা হামলা চালিয়েছে, তার একটি তালিকা টুইটে সংযুক্ত করেছে চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের দেওয়া এই তালিকায় ২০টির বেশি দেশ রয়েছে, যার জনসংখ্যা বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ।

আগে রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছিল চীন।

এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কমপক্ষে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের এক হাজার টন অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। তাই এই উত্তেজনার জন্য যে দায়ী, তার এখন ভেবে দেখা উচিত, অন্যদের দোষারোপ না করে কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই আগুন নেভানো যায়।

একই দিন হুয়া চুনিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশে দেশে সামরিক অভিযান চালানোর অভিযোগ আনেন। তিনি বলেন, এসব সামরিক হস্তক্ষেপ চালানোর জন্য অজুহাত হিসেবে কখনো গণতন্ত্র বা মানবাধিকার, কখনো শুধু লন্ড্রি পাউডারের একটি ছোট বোতল বা একটি ভুয়া খবরকে ব্যবহার করা হয়েছে।

পশ্চিমাদের কয়েক সপ্তাহের হুমকি-ধমকি উপেক্ষা করে বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা।

আজ চতুর্থ দিনের মতো রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তবে রাজধানীসহ বেশ কয়েকটি শহরে প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা।

ইউক্রেনে হামলার জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির সামরিক-বেসামরিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে।

– প্রথম আলো

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’ - চীন

27 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’ - চীন

27 February 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com