বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নিহত নাবিক দুদিন আগেও বাড়িতে কথা বলে জানিয়েছিলেন ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক / ৭০৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ন

কর্মব্যস্ততার বড় সময় সাগর আর জাহাজেই কাটে মো. হাদিসুর রহমানের। সর্বশেষ বাড়িতে এসেছিলেন মাস ছয়েক আগে। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিতই। গত সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছিলেন, ভালো আছেন।

বাংলাদেশি তরুণ হাদিসুর রহমানের (৩২) সব কর্মচাঞ্চল্য থেমে গেল হঠাৎ। বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গোলার হামলার শিকার হয়েছে। ওই দিন স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন তিনি। জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগীতে।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর প্রথমে ফেসবুক মেসেঞ্জারে প্রথম আলোকে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নাবিক বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হয়েছে। আমাদের শিপে (জাহাজে)। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’

হাদিসুর রহমান বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে আবদুর রাজ্জাক মাস্টারের একমাত্র ছেলে। তাঁর চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে। তবে ইউক্রেনে আটকে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলে; জানায় জাহাজে তারা সবাই ভালো আছে।’

– প্রথম আলো

 

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

নিহত নাবিক দুদিন আগেও বাড়িতে কথা বলে জানিয়েছিলেন ভালো আছেন

02 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

নিহত নাবিক দুদিন আগেও বাড়িতে কথা বলে জানিয়েছিলেন ভালো আছেন

02 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com