বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে টলাতে পারবে না: পেসকভ

নিজস্ব প্রতিবেদক / ২৩৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:৩১ অপরাহ্ন

পশ্চিমা নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে টলাতে পারবে না। আজ মঙ্গলবার ক্রেমলিন এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে বলা হয়।

এখন ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়েকটি ব্যাংক ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে এখন মুখোমুখি আলোচনা চলছে, তাই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এখন আলোচনার কোনো সম্ভাবনা নেই।
ইউক্রেনে সাধারণ জনগণকে লক্ষ্য করে গুচ্ছবোমা ও ভ্যাকুয়াম বোমা নিক্ষেপের অভিযোগকে মিথ্যা বলে খারিজ করে দেন পেসকভ।

ইউক্রেনে ষষ্ঠ দিনের মতো রাশিয়ার আগ্রাসনে সামরিক পরিস্থিতি বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ।

ক্রেমলিনের দাবি, ইউক্রেনকে নাৎসিবাদের প্রভাবমুক্ত এবং নিরস্ত্রীকরণ করতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাশিয়ার সেনাবাহিনী-সংক্রান্ত এক প্রশ্নের সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল ক্রেমলিন কী মনে করে কিয়েভ নাৎসিদের নিয়ন্ত্রণে। কিন্তু পেসকভ কোনো মন্তব্য করেননি।

প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে টলাতে পারবে না: পেসকভ

01 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে টলাতে পারবে না: পেসকভ

01 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com