রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নির্বাচনের দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য’

প্রতিবেদকের নাম / ২০৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের মাঠে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র‌্যাব ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫৫ জন, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন থাকবেন।

র‌্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা, সর্বোচ্চ ১২০০ টাকা। র‌্যাবও একই পরিমাণ ভাতা পাবে। বিজিবি সর্বনিম্ন ৪০০ টাকা, সর্বোচ্চ ১২২৫ টাকা ভাতা পাবে। কোস্টগার্ডের সদস্যরা সর্বনিম্ন ৬৩৭ টাকা, সর্বোচ্চ ১৮০০ টাকা এবং আনসার সর্বনিম্ন এক হাজার, সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা ভাতা পাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

নির্বাচনের দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য’

20 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

নির্বাচনের দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য’

20 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com