রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নতুন কর্মসূচি দিল বিএনপি

প্রতিবেদকের নাম / ২১৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন

সরকার পতনের একদফা দাবিতে তিন দফা টানা অবরোধের পর আবারও আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রিজভী বলেন, ‘গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত নেতাকর্মীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলীসহ সারা দেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’

এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী। তিনি বলেন, চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের জন্য তাদেরকে অভিনন্দন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

নতুন কর্মসূচি দিল বিএনপি

10 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

নতুন কর্মসূচি দিল বিএনপি

10 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com