শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীর দুই থানায় ছাত্রলীগের নতুন কমিটি

প্রতিবেদকের নাম / ২২১ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

হাসান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক হয়েছেন শাহজাদা সেলিম লিটন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার। এছাড়াও কমিটিতে আরও ৮ জনকে যুগ্ম আহবায়ক করা হয় তারা হলেন এ.বি সিদ্দিক, মো: মশিউল হক নাহিদ প্রধান, স্বপন মৃধা, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান শাহীন, মো: মুজাহিদ হোসেন, কামরুল আহসান সুজন, এইচ ইমরান আহমেদ।

এবং ৭জনকে সদস্য করা হয় সদস্যরা হলেন, কাউসার হোসেন সবুজ গাজী, বখতিয়ার হোসাইন শুভ, মো: মাসুদ মিয়া, মো: আকরাম হোসাইন, মো: অনিক সরকার, রিফাত হোসেন, শহিদুল ইসলাম রাব্বি

অপরদিকে, আগামী এক বছরের জন্য টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শফিক তালুকদারকে সভাপতি ও দ্বীন মোহাম্মদ নিরবকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন- নাহিন মোল্লা, হাবিবুর রহমান রিফাত, রফিকুল ইসলাম সুমন মোল্লা, আশরাফুল আলম অপু, নাহিদ পারভেজ বিপ্লব, মেরাজ হোসেন মুবিন চৌধুরী, শাহেদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- খন্দকার পিয়াস, সাব্বির খান, সাজ্জাদুর রহমান রনি, মেহেদি হাসান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মমিনুল ইসলাম সাফিন, ইশতিয়াক অন্তু হাওলাদার, নূর নবী হোসেন হৃদয়, ফয়সাল মিয়া।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে। দুই থানার নেতৃবৃন্দ কর্মী-সমর্থকদের নিয়ে টঙ্গী সরকারি কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

টঙ্গীর দুই থানায় ছাত্রলীগের নতুন কমিটি

22 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

টঙ্গীর দুই থানায় ছাত্রলীগের নতুন কমিটি

22 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com