রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আন্দোলনে পুলিশ প্রশাসনকে বাধা না দিতে আহ্বান; মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম / ১৯৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ২:০৩ অপরাহ্ন

বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রশাসনকে বাধা না দিতে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

র্জা ফখরুল বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে। আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবেন না। অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি এতে বাধা সৃষ্টি করবেন না। এটা সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সেটা মনে রেখে অবশ্যই সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা-সমাবেশ সফল করতে এদিন দলীয় কার্যালয়ে যৌথ সভা ডাকা হয়।

সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে হুমকি তারা দিয়েছেন, বিশেষ করে গতকাল প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, তার আগে ওবায়দুল কাদের বলেছেন- হাত ও দাঁত ভেঙে দেওয়া হবে। কিন্তু এসব বিষয়ে তারা (প্রশাসন) কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করছে।

তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, সরকারি কর্মকর্তা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তারা হুমকি দিচ্ছেন। ধমক দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে তারা শক্ত হাতে দমন করবেন, হাত ভেঙে দেবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

আন্দোলনে পুলিশ প্রশাসনকে বাধা না দিতে আহ্বান; মির্জা ফখরুল

22 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

আন্দোলনে পুলিশ প্রশাসনকে বাধা না দিতে আহ্বান; মির্জা ফখরুল

22 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com