রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আটকের কিছু সময় পর মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রতিবেদকের নাম / ২৪০ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

নিজেস্ব প্রতিবেদক
আটকের কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।
এর আগে তিনি মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরf জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

আটকের কিছু সময় পর মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

30 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

আটকের কিছু সময় পর মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

30 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com