রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

প্রতিবেদকের নাম / ২৪৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

মুক্ত কণ্ঠ ডেস্ক

বাংলাদেশ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায় ভারত। আর এই ইলিশ আমদানির বিষয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। সোমবার পশ্চিমবঙ্গের একটি দৈনিকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের মতো এবারও কলকাতার ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চান। তবে বাংলাদেশ সরকার গত বছরের চেয়ে বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করছে।
২০২২ সালে দুই হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও বাংলাদেশের রপ্তানিকারকরা এক হাজার ৩০০


টন পাঠাতে পেরেছিলেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।

কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়। ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ পাঠানো হয়েছিল। এ বছর তারা বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়।

চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশ চেয়েছে কলকাতা।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা সূত্র বলছে, দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। তবে কী পরিমাণ অনুমোদন দেবে সেটি চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার মৌসুমে প্রতি বছর কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

12 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

12 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com